মানসম্মত শিক্ষা
সমৃদ্ধ নৈতিকতা
সামগ্রিক উন্নয়ন
নলিয়া শ্যামামোহন ইনষ্টিটিউশন
NALIA SHYAMAMOHAN INSTITUTION
INSTITUTE CODE: 6612 EIIN: 113264
নলিয়া, বালিয়াকান্দি, রাজবাড়ী।Email: naliaschools113264@gmail.com | Mobile: 01717463666
Web: https://www.nsmi.edu.bd
  ব্রেকিং নিউজ  
এহসানুল হক শিপন
সভাপতি, নলিয়া শ্যামামোহন ইনষ্টিটিউশন ও সহকারী কমিশনার (ভূমি) , বালিয়াকান্দি, রাজবাড়ী, মোবাইল নং : ০১৭৩৩৩৩৬৪২২ ফোন (অফিস) : ০১৭৩৩৩৩৬৪২২ ই-মেইল : acl.baliakandi.rajbari@gmail.com ব্যাচ (বিসিএস) : ৩৮ বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৫
মেহেদী হাসান মিলন
প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত ) , নলিয়া শ্যামামোহন ইনষ্টিটিউশন, এম এস সি (গনিত , ১ম শ্রেণী) , এম এ (ইসলামের ইতিহাস) , বি.এড, এম.এড ,যোগাযোগঃ ০১৭১৭৪৬৩৬৬৬
পারমিস সুলতানা
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার , বালিয়াকান্দি, রাজবাড়ী,
| SL | CLASS | TOTAL | Present BOYS | Present GIRLS | COMMENTS |
|---|
আমি বিশ্বাস করি শিক্ষাই আলো, শিক্ষাই শক্তি, শিক্ষাই মুক্তি, শিক্ষাই জীবন
বর্তমান তথ্য-প্রযুক্তির যুগে প্রবেশ এবং ডিজটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে নলিয়া শ্যামামোহন ইনষ্টিটিউশন একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে বিদ্যালয়ে ওয়েবসাইট তৈরির এই উদ্যোগটি প্রশংসনীয় সন্দেহ নেই। সরকারের এই সিদ্ধান্ত এবং বিদ্যালয়ের এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। আমি আশা করছি এই ওয়েব সাইট চালু করার ফলে যে কেউ কলেজের যে কোন তথ্য সম্পর্কে খুব সহজে অবগত হতে পারবে এবং বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবরূপ দান করতে সহায়ক ভূমিকা পালন করবে।
আমি বিশ্বাস করি শিক্ষাই আলো, শিক্ষাই শক্তি, শিক্ষাই মুক্তি, শিক্ষাই জীবন। যে কোন দেশের উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে সে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। যে জাতি যত বেশী শিক্ষিত, সে জাতি-সে দেশ তত বেশী উন্নত। তাই উন্নত জাতি ও দেশ গঠনে সুশিক্ষিত নাগরিক তৈরি করা আবশ্যক।
বালিয়াকান্দি একটি ক্ষুদ্র শিল্প সমৃদ্ধ অঞ্চল হওয়া সত্ত্বেও বর্তমান নারী সমাজ ধর্মীয় গোঁড়ামীর অনুশাসনে অবরুদ্ধ থেকে শিক্ষার আলো হতে বঞ্চিত ছিল দীর্ঘদিন। তবে সময়ের বিবর্তনে বর্তমান শিক্ষা ক্ষেত্রে এসেছে বিরাট পরিবর্তন। আর সে পরিবর্তনের ধারায় কিছু সংখ্যক শিক্ষা সচেতন ব্যক্তির উৎসাহ ও নিরলস প্রচেষ্টায় স্থানীয় এলাকাবাসীর আশা আকাংখার প্রেক্ষিতে প্রতিষ্ঠিত হয়েছে ‘‘নলিয়া শ্যামামোহন ইনষ্টিটিউশন’’। বিশিষ্ট শিল্পপতি, দানবীর ও শিক্ষানুরাগীরা এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে আমাদেরকে করেছেন চির ঋণী।
এ প্রতিষ্ঠানের প্রতি স্থানীয় সুধিজনের মনোভাব অত্যন্ত উৎসাহব্যঞ্জক এবং এলাকার বিশিষ্ট ও মহৎপ্রাণ ব্যক্তিবর্গ, কমিটির সদস্যবৃন্দ, যারা এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় উৎসাহ যুগিয়েছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। এ প্রতিষ্ঠান কোমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষা ও উন্নত নৈতিক চরিত্র গঠনের নিশ্চয়তা বিধানে দৃঢ় প্রতিজ্ঞ। বিগত বছরে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও নিষ্ঠাবান শিক্ষক এবং সুদক্ষ গভর্নিংবডির সদস্যবৃন্দের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি বোর্ড/বিশ্বঃ চূড়ান্ত পরীক্ষায় খুবই ভাল ফলাফল করতে সক্ষম হয়েছে। আশা করছি সকলের উৎসাহ ও সহযোগিতায় প্রতিষ্ঠানটি অত্র এলাকার উচ্চ শিক্ষার প্রাণ কেন্দ্রে পরিনত হবে।
এহসানুল হক শিপন
সভাপতি
নলিয়া শ্যামামোহন ইনষ্টিটিউশন
ও
সহকারী কমিশনার (ভূমি)
মোবাইল নং : ০১৭৩৩৩৩৬৪২২
ফোন (অফিস) : ০১৭৩৩৩৩৬৪২২
ই-মেইল : acl.baliakandi.rajbari@gmail.com
ব্যাচ (বিসিএস) : ৩৮
বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৫
“বিসমিল্লাহির রাহমানির রাহিম”
নলিয়া শ্যামামোহন ইনষ্টিটিউশন শিক্ষক-শিক্ষিকাগণ ও সর্বশ্রেণির কর্মকর্তা এবং পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও সম্মানিত অভিভাবক সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য রইল প্রাণঢালা দোয়া ও ভালোবাসা।
মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্মৃতি বিজড়িত প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নলিয়া শ্যামামোহন ইনষ্টিটিউশন বালিয়াকান্দি উপজেলার একটি স্বনামখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান।
আমার প্রত্যক্ষ তত্বাবধানে শিক্ষা কার্যক্রমকে বেগবান করতে সচেষ্ট হই। শেখ রাসেল ডিজিটাল ল্যাবসহ আরও অনুদান নিয়ে পূর্নাঙ্গরূপে সচল করতে ভূমিকা রেখেছি এবং আগামীতেও প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় যুক্ত থাকার আশাবাদ ব্যক্ত করছি।
বর্তমানে সুশৃঙ্খল সুনাগরিক তৈরীর একটি বিদ্যাপীঠ হিসেবে এই প্রতিষ্ঠানটি এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ডিজিটাল বাংলাদেশের হাত ধরে স্মার্ট বাংলাদেশ নির্মানে চলমান বিশ্বের ছন্দে তাল মিলিয়ে ওয়েবসাইট তৈরীর মধ্য দিয়ে বিদ্যালয়টি তার আপন পরিচয়ে বিশ্ব সভায় তুলে ধরেছে জেনে আমি অত্যন্ত আনন্দিত।
সময় উপযোগী বিজ্ঞানমনস্ক জাতি গঠনের প্রত্যয়দ্বীপ্ত এই সূচনাকে আমি স্বাগত জানাই। তথ্য-প্রযুক্তির পথে এ নবযাত্রায় নলিয়া শ্যামামোহন ইনষ্টিটিউশন শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক/অভিভাবিকা, ছাত্র-ছাত্রী, পরিচালনা পর্ষদ ও কর্মচারীসহ সকলের জন্য রইলো শুভেচ্ছা ও আন্তরিক কৃতজ্ঞতা।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র-ছাত্রীরা দেশের সেবায় আত্মনিয়োগ করে দেশ ও জতির উন্নয়ন সাধন করবে এটাই প্রত্যাশা।
জয়বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবি হোক।
মেহেদী হাসান মিলন
প্রধান শিক্ষক
নলিয়া শ্যামামোহন ইনষ্টিটিউশন
Copyright © 2022 All Right Reserved | Powered by : RAUD
